ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:২৬ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং এক্সপ্রেসওয়ের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলআই/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement