ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:২৩ পিএম
X
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই অটোভ্যানের সংঘর্ষে আব্দুল হাকিম (৮৮) নামের এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত হন। এ ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বুধবার (৩ জুন) বিকেল ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত আব্দুল হাকিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ তথ্য নিশ্চিত করে নিহতের ছেলে হাফিজার রহমান বাদল বলেন, আমার পিতা আব্দুর হাকিম ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) একটি অটো ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনগ্রামের জয়েনপুর এলাকায় পৌঁছালে অপর একটি অটোভ্যানের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে ঘটনার দিন দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, মন্দুয়ার গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল হাকিমের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। আল্লাহ তাকে বেহেস্তে নসীব করুক।

টিএইচজে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement