টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।
গ্রাম আদালত ধনবাড়ী উপজেলার সমন্বয়কারী মো.আব্দুল লতিফের উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক ও গ্রাম আদালত টাঙ্গাইল জেলার সমন্বয়কারী মাহফুজা রহমানসহ অন্যরা।
কর্মশালায় গ্রাম আদালত বিধিমালা ২০০৬ এবং ২০১৬-কে নিয়ে গ্রাম আদালতে বিচার্য দেওয়ানী ও ফৌজদারি মামলার শ্রেণির বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়।
আলোচনায় অংশ নেন এনজিও, গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
এইচআর/এমএ