ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৯:১৮ পিএম
X

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে বাদী হয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

গ্রেপ্তার লতিফ উদ্দিন উপজেলার কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর পারিবার সূত্রে জানা যায়, তার বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর বাবা। ওইদিন দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান শিশু সন্তানকে। এই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে পাশে নানির বাড়িতে আশ্রয় নেয় ও ঘটনাটি খুলে বলে ওই শিশুটি। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী এসে লতিফ উদ্দিনকে আটকে রাখেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় রাজীবপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই শিশুর বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশু সন্তানের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ও অভিযুক্ত লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

জিসিডি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝