ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:৩১ পিএম
X

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানজুরুল ইসলামের ছেলে নাদিম ইসলাম রুবেল (২৫) এবং গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট শিয়ানপাড়া গ্রামের সায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২০)।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাদিম ইসলাম রুবেল নিহত হন।

একই সময়ে উপজেলার নয়াবাজার আইড়মারী ব্রিজ এলাকায় মাছবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হন। এছাড়া নাজিরপুর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক হোসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত আরও কয়েকটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওহিদুজ্জামান রুবেল বলেন, সন্ধ্যার পর থেকে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝