ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানালেন পুতিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:১৭ পিএম
X

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।  এক বিবৃতিতে এই শুভেচ্ছাবার্তা দেন তিনি।

রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কুরবান বায়রাম’। পুতিনের শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে।

বার্তায় পুতিন বলেন, কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে মুসলিমরা পূর্বসূরিদের শিক্ষা, ঐতিহ্য, দয়া ও সহানুভূতির মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। এই উৎসব পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাশিয়ার মুসলিম সম্প্রদায় দেশটির সামাজিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সংস্কৃতি, শিক্ষা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সেবামূলক কাজের মাধ্যমে তারা রাশিয়া ও দেশটির জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের এই ভূমিকা বিশেষ স্বীকৃতি ও প্রশংসার দাবি রাখে বলেও মন্তব্য করেন পুতিন।

উল্লেখ্য, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় সরকারিভাবে খ্রিস্টান, ইসলাম, ইহুদি ও বৌদ্ধ—এই চারটি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ খ্রিস্টান হলেও মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। সরকারি হিসাবে, রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম।


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝