ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যমুনা নদীতে পানি বাড়ছে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৫১ পিএম
X

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ দিনে যমুনা নদীর হার্ড পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এখনই বন্যার কোন সম্ভাবনা নেই।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তবে এখানে বিপদসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)। 

এছাড়া, উজানে কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। তবে এখানে পানি বিপদসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী  নাজমুল ইসলাম বলেন, 'টানা পাঁচ দিন ধরে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দুই থেকে তিন দিন পানি বাড়তে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও জেলার দুটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কয়েকদিন স্থির থাকবে এবং পরে কমতে থাকবে। তবে এই মুহুর্তে বন্যার কোন সম্ভাবনা নেই।'

এবি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝