কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ এক কারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠপাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মো. জামিরুল প্রামানিক (৩৫) উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে ৩ বোতল মদ এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামিরুল প্রামানিককে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই/এমএ