ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদের আগেই সুখবর পেলেন টাইগাররা, আইসিসি র‌্যাংকিংয়ে বড় উন্নতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০২ পিএম
X

ঈদুল আজহার আগমুহূর্তে সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার পর আইসিসির পুরুষ টেস্ট খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে ২৫৯ রান করে বড় অগ্রগতি অর্জন করেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার ১০ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের ১৬তম স্থানে উঠে এসেছেন।

এছাড়া সিরিজে ২৩৯ রান করা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

বোলিং বিভাগেও এসেছে সাফল্য। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম স্থানে উঠেছেন। একই সঙ্গে তিনি অর্জন করেছেন নতুন ক্যারিয়ারসেরা রেটিং।

অন্যদিকে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৪তম স্থানে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৯তম স্থানে রয়েছেন।

অন্যদিকে সিরিজে পাকিস্তান ধবলধোলাই হলেও তাদের পেসার খুররম শাহজাদ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি করে ৪৯তম স্থানে উঠে এসেছেন।


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝