ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত অন্তত ১৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৪৬ পিএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১১:৪৭ পিএম
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরা আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে সামনে দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের যাত্রীরা আহত হন এবং কয়েকজন বাসের ভেতরে আটকা পড়ে যান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন এবং আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে নাহিদ হক মেহেদী (১৮) নামে এক তরুণের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি ফরিদপুর জেলায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এইচআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝