ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:০৭ পিএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১০:১৪ পিএম
X

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সলঙ্গা থানার সলঙ্গা গ্রামের সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। অপর একজনের পরিচয় জানা যায়নি। সোরমান হোসেন সিএনজিচালক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলার সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র‌্যাব-১২-এর প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ কার্যালয়ের পাশে চড়িয়া কান্দিরপাড়া ব্রীজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করেন। তবে নিহতদের একজনের পরিচয় এখনও জানা যায়নি।

এবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝