ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোরবানির গরু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৫৪ পিএম
X
Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মর্মান্তিক দুর্ঘটনায় মহিষের গুঁতোয় দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিহতরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

কোরবানির পশু কিনতে গিয়ে এমন আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ মে) স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশে একাধিক মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি হাটের মধ্যে ছোটাছুটি করে এবং হাটের মানুষদের আক্রমণ করে। মহিষের আক্রমণ থেকে রক্ষা পেতে হাটের মানুষ ছোটাছুটি শুরু করেন। সে সময় হাটে আসা রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহল আমীনসহ কয়েক জনকে আক্রমণ করে। এতে গুরুতর আহত হন তারা।


পরে রুহুল আমীনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।

নিহত মুজিবুর রহমানের স্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও কোরবানি দেওয়ার কথা ছিল আমাদের। সেই জন্য আমার স্বামী হাটে গিয়েছিল গরু কিনতে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখানে কপালকে দোষ দেওয়া ছাড়া অন্য কাউকে দোষ দেওয়ার নেই।

নিহত রুহুল আমীনের ছেলে বলেন, এবার আমাদের ঈদের আনন্দ শেষ হয়ে গেল। ঈদ পালনের জন্য আমার বাবা কোরবানি জন্য হাটে গিয়েছিলেন কিন্তু সেটা আর হলো না। কাকে আর দোষ দেব। এটা আমাদের ভাগ্যের দোষ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে দুইজন মারা গেছেন। এ ঘটনায় এখনও কেউ কোনো প্রকার লিখিত অভিযোগ দেয়নি।


এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement