ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বরিশালে বাসচাপায় মা-বাবা ও শিশুসন্তান নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৫৩ পিএম আপডেট: ২৬.০৫.২০২৬ ৫:৫৭ পিএম
X

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

 মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহামুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু সন্তান জান্নাত।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই দম্পতি তাদের শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বাটাজোর এলাকায় পৌঁছালে আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ওসি মহসীন হোসেন বলেন, আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আরআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝