কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ থেকে মিঠামইন যাওয়ার পথে জিরো পয়েন্ট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মনির হোসাইন (৩৪), তার স্ত্রী (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে আয়ান। মনির হোসাইন করিমগঞ্জ উপজেলার সাইটুটা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার মইশারকান্দি এলাকায়। মনিরের স্ত্রী ছিলেন গৃহিণী এবং ছেলে আয়ান কিশোরগঞ্জ শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারসহ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন গুরুতর আহত হন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
ডিএইচ/এমএ