ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:১৭ পিএম আপডেট: ২৫.০৫.২০২৬ ৪:১৮ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাট এলাকায় একটি বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- ইসমাইল মাঝি, রাব্বি, সোহাগ, শামীম ও নজরুল। তারা সবাই পেশায় জেলে ও চরফ্যাশন  উপজেলার হাজারীগঞ্জ মাইনুদ্দিন ঘাট এলাকায় বাসিন্দা।

জানা যায়, নদীতে চলাচলের সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না হচ্ছিল। সে সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পার্শ্ববর্তী জেলেরা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝