ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলাপাড়ায় সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৩৮ পিএম
X

দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন ও তার দলের সদস্য এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামের উপর মাদক ব্যবসায়ীদের হামলার নিন্দা ও অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে মূলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরেন বলেই বার বার হামলা ও হুমকির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাই।

মানববন্ধনে কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমন, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু, এখন টিভির জসীম পারভেজ, দীপ্ত টিভির ইমরান, বিজয় টিভির পারভেজ আনন্দ টিভির সুজন মৃধা ও মানবকণ্ঠের গোফরান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

টিকে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝