ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে তেলকাণ্ডে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি আজিজুল হকের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:২৪ পিএম
X

ময়মনসিংহে অবৈধ তেল মজুদের অভিযোগে বিএনপি থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক।

সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের আমলে অসংখ্য গায়েবি মামলার আসামি হয়েছি, একাধিকবার কারাবরণ করেছি এবং হামলা-মামলার শিকার হয়েছি।'

কিছুদিন আগে জ্বালানি সংকটের সময় নিজের মালিকানাধীন পেট্রোল পাম্পে অবৈধ তেল মজুদ নিয়ে ওঠা অভিযোগকে 'ষড়যন্ত্রমূলক' উল্লেখ করে আজিজুল হক বলেন, 'প্রশাসন ও র‌্যাব একাধিকবার অভিযান চালিয়েও কোনো অবৈধ তেল মজুদের সন্ধান পায়নি। তবে তার অনুপস্থিতিতে এক কর্মচারীর দেওয়া তথ্যে বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।'

তিনি বলেন, 'আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এটি একটি কুচক্রী মহলের পরিকল্পিত কারসাজি।'

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আজিজুল হক বলেন, 'দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করলেও বর্তমানে আমি রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।'

এ সময় তিনি অতীতের আন্দোলন-সংগ্রামে হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের ঘটনাও তুলে ধরেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝