ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:০৫ এএম
X

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছাড়ছে মানুষ। সোমবার সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে আরও যানবাহন যুক্ত হওয়ায় চাপও ক্রমেই বাড়ছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বাড়তে দেখা গেলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদকে সামনে রেখে সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুনে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, 'যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।'

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, 'সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই। তবে সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে।'

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এ সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুন বেড়ে যায়। তবে এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝