ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৫৯ এএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন (দৈনিক যুগান্তর) আহ্বায়ক ও রুবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

রোববার সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। আগামী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। একইসঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য-১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং সদস্য-৩ নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া)।

প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

আরএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝