ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১৭ পিএম
X

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

রোববার (২৪ মে) সকালে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব শামীম হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের ব্যবসায়ী মহলকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

তবে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যাত্রীসেবার জন্য ইমিগ্রেশনের সব ডেস্ক খোলা রাখা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। এ সময়ে ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের মাধ্যমে পণ্য খালাস নিতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। এছাড়া ব্যবসায়ীদের প্রয়োজনীয় সেবা দিতে বন্দরের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

ওয়াইএন/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝