ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মোটরসাইকেল পার্কিং, দুর্ভোগে রোগীরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:০০ পিএম
X

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে মোটরসাইকেল পার্কিং করায় রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় সেবা নিতে আসা মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের সামনে এবং ইনডোরে ওঠার সিঁড়ির পাশে প্রতিদিন মোটরসাইকেল রাখা হয়। হাসপাতালের কয়েকজন কর্মচারী ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নিয়মিত সেখানে মোটরসাইকেল পার্কিং করেন।

এ কারণে কমিউনিটি ভিশন সেন্টার, পরিবার পরিকল্পনা ক্লিনিক ও যক্ষা ইউনিটে সেবা নিতে আসা রোগীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি হাসপাতালের কিচেন থেকে খাবার সরবরাহেও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, হাসপাতাল চত্বরে মোটরসাইকেল রাখার জন্য আলাদা শেড থাকা সত্ত্বেও কিছু কর্মচারী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নিয়মিত হাসপাতালের ভেতরে মোটরসাইকেল রাখছেন। এতে রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়ছেন।

যক্ষা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোকেয়া বেগম বলেন, “মোটরসাইকেল রেখে পথ আটকে দেওয়া হয়েছে। ভেতরে ঢুকতে সমস্যা হয়। আবার মোটরসাইকেলের ধোঁয়ায় শ্বাসকষ্টও হচ্ছে।”

পরিবার পরিকল্পনা ক্লিনিকে সেবা নিতে আসা ইসরাত নামের এক রোগী বলেন, “প্রতিদিন এখানে অনেক রোগী আসেন। কেউ কেউ বাইরে অপেক্ষা করেন। কিন্তু মোটরসাইকেল রাখার কারণে বসা বা দাঁড়ানোর জায়গাও থাকে না।”

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে আর মোটরসাইকেল পার্কিং করতে দেওয়া হবে না।”

এএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝