ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫৪ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনকে (৩২) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল ওই এলাকার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে মদন, মালিথা, মিস্ত্রি ও কাদানী বংশের কয়েকজন লোক কর্নেল নামের এক ব্যক্তির বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ চলাকালে চার বংশের পক্ষে থাকা বকুল হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। এসময় সুমন (৩৭) আহত হন। এছাড়া প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে কর্নেলের মা সারবানু (৬৪) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার এক দিন আগে উপজেলার ফিলিপনগরে অনুরূপ সংঘর্ষে দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement