ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে বালুভর্তি ট্রাক চাপায় এনজিও কর্মীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৩ পিএম
X
Advertisement

জয়পুরহাট শহরে বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৩৬) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল ইসলাম মাফু সদর উপজেলার পালি গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক–এর দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

মাহফুজুল ইসলাম মাফুর মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, “ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসআইএস/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement