খুলনায় ওমর ফারুখ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম শেখের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদুল ইসলাম বলেন, তার মাথা ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
তিনি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।
এসএস/আরএন