ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বৃদ্ধার মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:২৮ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এছাড়া আকস্মিক এ টর্নেডোতে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘর।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় আনুমানিক পৌনে ৯টার দিকে আকস্মিক টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে নন্নী পশ্চিমপাড়ায় রান্না করার সময় একটি গাছ ঘরের ওপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে বেগম নামে ওই বৃদ্ধা নিহত হন।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে শত শত গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্নী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ জানান, নন্নী পশ্চিমপাড়ায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা বেগম মারা গেছেন।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন জানান, “বৃষ্টির সময় ঘরে বসে ছিলাম। হঠাৎ টর্নেডোর আঘাতে মনে হচ্ছিল আমার পাকা বাড়িটিও উড়িয়ে নেবে। পরে বাইরে বের হয়ে দেখি, আশপাশের কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।”

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, টর্নেডোর ঘটনায় নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার দাফন-কাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝