ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৫৭ পিএম
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রক্টরসহ সাতজন আহত হন। একপর্যায়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রায় ছয় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন নূর হোসেন হলের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

এরপর বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা নির্বিচারে নামাজ কক্ষসহ হলের আসবাবপত্র, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে এবং সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষার্থীদের আহত করে। ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়।

এ বিষয়ে প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী এসব কর্মকাণ্ড অনৈতিক ও আইনশৃঙ্খলাবিরোধী এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অপরাধে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

হাবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান ৩১ জন ছাত্রকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝