ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৪৯ পিএম
X

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এক সদস্য মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত র‍্যাব সদস্য হলেন ইমন আচার্য্য। তিনি র‍্যাব-৯, সিলেটে কর্মরত ছিলেন ।

পুলিশ জানায়, দুপুরে সিলেট মহানগরের কোতোয়ালি থানার কিন ব্রিজ এলাকায় পুলিশের একটি টহল দল সন্দেহভাজন এক ছিনতাইকারীকে ধাওয়া করে। পালানোর সময় ওই ব্যক্তির মুখোমুখি হন সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্য্য। তাকে আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযুক্ত ব্যক্তি মাদকসেবী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছুরিকাঘাতের পর আতঙ্ক সৃষ্টি করে সে একটি আবাসিক বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশ সতর্ক অভিযান চালিয়ে তাকে নিরস্ত্র করে আটক করে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝