ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:০৮ পিএম
X

জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।

র‍্যাব-১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে আল-আমিনকে দিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতে গাঁজা বিক্রি করে আসছিল।

চিহ্নিত ওই চক্রের বিরুদ্ধে পিংনা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নদী ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন, গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র‍্যাব মামলা দায়েরের পর আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জেজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝