ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাতিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৪৪ পিএম
X

নোয়াখালীর হাতিয়ায় দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. জব্বার, চরকিং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুফ, মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা। 

প্রতি বছরের ন্যায় চরকিং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাতে আউটডোরে খেলাধুলায় ১২টি ক্যাটাগরি ও ইনডোরে একক নাটক, গল্প, উপস্থিত অভিনয়সহ ১০ ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। 

প্রথম দিন নির্ধারিত মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে ১০টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। দ্বিতীয় দিন করা হয় সাংস্কৃতি প্রতিযোগিতা। তাতে মোট ২২টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৬৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার দুই দিনই চরকিং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাওয়ারের ব্যবস্থা করা হয়। 

এ বিষয়ে চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈস উদ্দিন বলেন, 'কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি আগ্রহী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা হয়ে থাকে।'

টিআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝