ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪৫ পিএম
X

দিনাজপুরের পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ী ক্লাবের মোড়ে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ন-১২-২৭৪৬ নম্বরের ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় স্পেয়ার চাকার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুর বালি গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহমেদ (২৫)।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, আটকরা ঢাকার শনির আখড়া এলাকা থেকে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এএএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝