ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদযাত্রায় ঘাটে দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি: নৌ প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৩১ পিএম
X

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, 'ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে এবং কোথাও কোনো ধরনের অসঙ্গতি বা অব্যবস্থাপনা আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।'

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফেরি ও লঞ্চঘাটে যাত্রী দুর্ভোগ কমাতে সরকারের নেওয়া প্রস্তুতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। আগে যাত্রীদের নিরাপদে ফেরিতে ওঠানো হবে, এরপর পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং ঘাট এলাকায় যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং ঘাট সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিত ভাবে কাজ করছে। বিশেষ করে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বৃদ্ধি, ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার এবং যাত্রী সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।'

রাজিব আহসান হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।'

এ সময় তিনি ঘরমুখো যাত্রীদের উদ্দেশে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, 'যাত্রীরা নিয়ম মেনে ঘাট পারাপার করলে দুর্ঘটনা ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।'

ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে পাটুরিয়া ঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, আগাম প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

এএল/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝