পটুয়াখালীর দশমিনায় গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক মামলার আসামি এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের প্রাণিসম্পদ দপ্তর এলাকায় সদর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন (৩১) একই এলাকার বাসিন্দা।
জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা ও তিন পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়াজ পেশাদার মাদক ব্যবসায়ী। আগে থেকেই তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, 'গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরেকটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।'
এসটি/এমএ