ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: চাঁপাইনবাবগঞ্জে ডিএসবি সদস্য প্রত্যাহার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৩২ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য আব্দুস সালামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে দুইজন সংবাদকর্মীর সামনে ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে অনুষ্ঠানে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে সেখানে উপস্থিত বিএনপি ও সাংবাদিক নেতা আলাউদ্দিন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর কিছু সময়ের জন্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থাকলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযুক্ত ডিএসবি সদস্য আব্দুস সালাম প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির বিষয়টি অস্বীকার করে বলেন, দুইজন সংবাদকর্মী বিষয়টিকে অতিরঞ্জিত করে বিএনপির নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টির চেষ্টা করেছেন।

এদিকে, পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) গোমস্তাপুর জোনে কর্মরত উপপরিদর্শক ময়েনউদ্দীন জানান, ডিআইও-১ বিষয়টি নিশ্চিত করে তাকে জানিয়েছেন যে, অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এনআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝