ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে দুই দফায় ৬ শিক্ষার্থী বহিষ্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০৭ পিএম
X

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এরা হলেন—ইংরেজি বিভাগের ২৪ ব্যাচের সাগর রায় চৌধুরী এবং ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার।

মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট এলাকার মহাবলীপুরে একটি মেসে এ ঘটনা ঘটে। এর আগে ১৬ মে হ্যাভেন সিটি ছাত্রাবাসে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে।

জানা যায়, ইংরেজি বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী সাগর রায় চৌধুরীকে সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে কিছু শিক্ষার্থী। শিক্ষার্থীদের জেরার মুখে তিনি অভিযোগ স্বীকার করেন বলে দাবি করা হয়। এ সময় তিনি হাবিপ্রবিতে সমকামিতার সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন। এর মধ্যে একজন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার।

ঘটনার পর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং তাদের পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের আলম ওয়ান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। পরে উপাচার্যের অনুমতিক্রমে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে।

এর আগে ১৬ মে একই ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন হ্যাভেন সিটি ছাত্রাবাসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

তারা হলেন—ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার এবং একই অনুষদের ২৫ ব্যাচের দুই শিক্ষার্থী মনিরুল ও রবিউল, এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরনবী জানান, হাবিপ্রবির দুই শিক্ষার্থী বর্তমানে থানায় আটক আছেন। তবে তাদের বিরুদ্ধে এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেনি।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝