ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলাপাড়ায় নারী নির্যাতন-সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৪৮ পিএম
X

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরাম-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, মেজবাহ উদ্দিন মাননু এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস-এর প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু অনেক ক্ষেত্রেই জড়িতরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।

তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ও তৎপর ভূমিকা কামনা করেন এবং সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টিকেএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝