ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে মাদক ব্যবসায়ী-ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৪৪ পিএম
X

সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নিয়মিত মামলায় বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আগ বনগ্রাম এলাকা থেকে মারুফ হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে রিনা রানী পার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের সদস্য ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝