ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৮ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী। বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেল পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯২১ সালের ২০ মে চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা স্টিমারঘাটে পৌঁছান। নিজ দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা জাহাজে উঠতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু চা শ্রমিক নিহত হন এবং তাদের মরদেহ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।”

বক্তারা আরও বলেন, “সেই ঐতিহাসিক ঘটনার ১০৫ বছর পেরিয়ে গেলেও এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি।” সভা থেকে নেতৃবৃন্দ ‘মুল্লুক চলো দিবস’কে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝