ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগাররা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:১৪ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ১০:৩৮ পিএম
X

পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এবার সিলেট টেস্টে জয় পেলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ঢাকায় ১০৪ রানের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। সেই আত্মবিশ্বাস নিয়েই সিলেট টেস্টেও দারুণ অবস্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ম্যাচ বাঁচাতে সফরকারীদের এখনও করতে হবে আরও ১২১ রান। অন্যদিকে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩টি উইকেট।

পাকিস্তানের হয়ে ৭৫ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে তার সঙ্গে রয়েছেন সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস। ফলে শেষ দিনে পুরো তিন সেশন টিকে থেকে ম্যাচ বাঁচানো পাকিস্তানের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ।

বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে পঞ্চম দিনেই ইতিহাসের স্বাদ পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। তবে ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। আর প্রতিপক্ষ যখন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান, তখন শেষ দিনে নাটকীয় কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝