ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দশমিনায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৩৭ পিএম
X

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী পটুযাখালীর দশমিনায় ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টার দিকে রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে যুক্ত থেকে এর ধারাবাহিকতায় দশমিনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়।

এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন।

তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী হয়রানি মুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বুথের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বুথও থাকবে। এসব বুথে নাগরিকদের জন্য পোর্টালের নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

মেলা উপলক্ষ্যে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, গণমাধ্যম ও স্থানীয়দের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগনকে সেবা ও তথ্য দেওয়া হবে।

দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সারা দেশের মতো দশমিনায়ও ভূমিসেবায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।

এসটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝