Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

চরফ্যাশনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৩৫)

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের মতো তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা ভূমি অফিস। চরফ্যাশন উপজেলায় এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই সারাদেশের মতো চরফ্যাশন উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। ভূমিসেবা মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও থাকছে।

এসব স্টলে নাগরিকদের জন্য পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগণকে সেবা ও তথ্য দেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সারাদেশের মতো চরফ্যাশনেও ভূমিসেবায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।

এসএফ/আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close