ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় ইজারাকৃত পশুরহাট দখলের চেষ্টার অভিযোগ, আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১১ পিএম
X

সাভারের আশুলিয়ায় সরকারিভাবে ইজারা নেওয়া কোরবানির পশুরহাট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ইজারাদার শেখ শওকত হোসেন বাদী হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বিপ্লব দেওয়ানকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, আশুলিয়ার নরসিংপুর বটতলায় অবস্থিত অস্থায়ী পশুরহাটটি সরকারিভাবে ইজারা পান জিরাবো গ্রামের বাসিন্দা শেখ শওকত হোসেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি লোকজন নিয়ে হাট পরিদর্শনে গেলে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি তাদের বাধা দেয়।

অভিযোগ অনুযায়ী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বিপ্লব দেওয়ান ও জাহিদ হাসান বিকাশের নির্দেশে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শেখ শওকত হোসেনের সহযোগী মুজাম, হাসান ও জাহাঙ্গীরকে লোহার রড ও কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়। পরে শওকত হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

এসময় আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা চারটি স্মার্টফোন ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পশুরহাটের বাঁশের স্থাপনা ও হাসিল ঘর ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী ইজারাদার শেখ শওকত হোসেন বলেন, “সরকারিভাবে ইজারা নেওয়া হাটে কাজ করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাকে ও আমার লোকজনকে মারধর করে। হাসিল ঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিপ্লব দেওয়ানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝