ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৫:৪৭ পিএম
X

পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ মেলার উদ্বোধন করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী বলেন, একজন কৃষকের এক খণ্ড জমি মানেই শুধু কাগজ নয়; এটি তার পরিবার, তার জীবিকা এবং তার বৃদ্ধকালের প্রধান অবলম্বন। তিনি বলেন, অতীতে জমির কাগজপত্র যেমন পর্চা, মিউটেশন কিংবা রেকর্ড সংগ্রহ করতে দিনের পর দিন, মাসের পর মাস লেগে যেত। এরপরও দালালদের কারণে মানুষকে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হতো। ভূমি সেবার মাধ্যমে কৃষকরা যেন এসব সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের ৪১ শতাংশ মানুষ ভূমির ওপর নির্ভর করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য জনবান্ধব সেবা নিশ্চিত করতে চান বলেই এই ভূমি সেবার আয়োজন করা হয়েছে।”

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানী, সিভিল সার্জন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা সারমিনসহ জেলার অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝