ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদুল আজহায় ৮দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৯ পিএম
X

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আটদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরে ২ জুন সকাল থেকে যথারীতি পুনরায় কার্যক্রম শুরু হবে।

গত সোমবার (১৮ মে) বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে।

বন্দর সূত্র জানায়, ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ কর্মচারী এবং ভুটান আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, “মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে বন্দর দিয়ে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, “বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।”

এদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সীমিত আকারে কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশনের কিছু কার্যক্রম চালু থাকবে। সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও কাস্টমস স্টেশনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝