ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে দুই শ্রমিকের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
X

দিনাজপুরে আটক দুই ট্রাক শ্রমিককে ছেড়ে দেওয়ার দাবিতে দিনাজপুর-দশমাইল মহাসড়কের বটতলী ট্রাক টার্মিনালের সামনে বাস ও ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ করেছেন ট্রাক, ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

এতে আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

কোতোয়ালি পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ট্রাক, ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সদর উপজেলার শিবরামপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মহিম হোসেন (১৮) এবং পশ্চিম শিবরামপুর গ্রামের জাকির হোসেনের ছেলে আক্তার হোসেনকে (১৯) আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

খবর পেয়ে শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে পুলিশের কাছে আবেদন জানায়। তবে পুলিশ তাদের ছেড়ে দিতে রাজি না হওয়ায় দুপুর ১২টার দিকে শ্রমিকরা দিনাজপুর-দশমাইল সড়কের বটতলী ট্রাক টার্মিনালের সামনে বাস ও ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন।

বিকেল ৪টা পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক, ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন কোতোয়ালি থানায় বিষয়টির সমাধানে আলোচনায় বসেছেন বলে কোতোয়ালি থানার ওসি নুর নবী নিশ্চিত করেছেন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝