ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগীতা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৩০ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতায় স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ।

প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।

মেলায় স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে সারাদেশে একযোগে ভার্চুয়ালী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল স্ক্রীনের মাধ্যমে সারাদেশের মত বাউফলেও প্রদর্শন করা হয়। 

আগামী ২১ মে পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে বাউফল উপজেলা ভূমি অফিস চত্বরে একাধিক স্টলে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হবে।

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement