ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ভটভটি উল্টে শ্রমিকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৮ পিএম
X
Advertisement

জয়পুরহাটে ভটভটি উল্টে মেহেদী হাসান  (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের রেজাউল করিমের ছেলে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেদী হাসান হেলকুন্ডা এলাকায় একটি গরুর খামারে শ্রমিকের কাজ করতেন। জয়পুরহাট শহর থেকে ভটভটিতে খড় নিয়ে খামারে ফিরছিলেন। পথে হেলকুন্ডা বাজার এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে মেহেদী হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

এসআইএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement