ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৪৮ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মুন্নী (৪০) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে যৌনপল্লীর একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম।

নিহত মুন্নী দৌলতদিয়া যৌনপল্লীর খিচুড়ি পট্টি এলাকার মনজুর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস ধরে মুন্নী মঞ্জু প্রামাণিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

সোমবার সকাল ১০টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিকের মেয়ে সীমা তার ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় ভেতর থেকে দরজা আটকানো থাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম, এসআই নাসিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ভেতরে পানিভর্তি একটি বালতির মধ্যে উপুড় হয়ে থাকা অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত ওসি রাশেদুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝