ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য টাইগারদের, মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৪১ পিএম
X

সিলেট টেস্টে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে এত বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়া সবসময়ই কঠিন চ্যালেঞ্জ।

এই সেঞ্চুরির মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৬ হাজার রানের কীর্তি গড়েছেন।

প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৭৮ রান।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে নাহিদ রানার গতি, তাসকিন আহমেদের আক্রমণাত্মক বোলিং এবং তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে দিশেহারা হয়ে ২৩২ রানে অলআউট হয়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান।

আজ সোমবার ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৮০ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন মুশফিকুর রহিম। ২৩৩ বলের ইনিংসে তিনি মারেন ১২টি চার ও একটি ছক্কা।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন কুমার দাস এবার করেন ৬৯ রান। ৯২ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৫২ রান।

পাকিস্তানের হয়ে খুররম শেহজাদ নেন ৪টি উইকেট এবং সাজিদ খান শিকার করেন ৩টি উইকেট।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝