ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৩ পিএম
X

নাটোরের সিংড়ায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মিরাজ আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

সোমবার সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি গাড়াবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।

সম্প্রতি ওই যুবক স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে বিয়াশ চারমাথা বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে মিরাজ আহমেদ এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত যুবকের মুঠোফোনে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও ও আলামত পাওয়া গেছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝