ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামগড়ে বাসের ধাক্কায় নিহত ১, পালাতে গিয়ে চালকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৬ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ৫:০৩ পিএম
X

খাগড়াছড়ির রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় শান্তি পরিবহনের এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় শ্যামলী পরিবহনের চালকেরও মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার পর উপজেলার নাকাপার চাষীনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা মেরামতের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুতগতির একটি বাসের খুলে থাকা টুলবক্সের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত শাহ আলম (৩৬) খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। আহতরা হলেন জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। তাদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শ্যামলী পরিবহনের চালক বলে জানা গেছে। দুর্ঘটনার পর পালাতে গিয়ে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮ এবং শান্তি পরিবহনের ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩ নম্বরের বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝